images

দেশজুড়ে

ঘরের দরজা ভেঙে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, মামলা করায় হামলা

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৪:১৩ পিএম

ভোলার মনপুরা উপজেলায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা করার পরদিন ভুক্তভোগীর বাবাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরাজ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) অভিযুক্ত মিরাজকে গ্রেপ্তার করা হয়। এর আগে রোববার (১২ মার্চ) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন এলাকায় রোববার গভীর রাতে তিন থেকে চারজন অজ্ঞাতনামা ব্যক্তি একটি বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অভিযুক্ত মিরাজসহ (২৫) তার সহযোগীরা ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেন।

ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় মোবাইল ফোনের আলোতে তিনি অভিযুক্ত মিরাজকে শনাক্ত করতে সক্ষম হন। হামলাকারীরা তার কানে থাকা স্বর্ণের দুল, নাকফুল এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

আরও পড়ুন
Web-Image---Copy

বিয়ের প্রলোভনে তরুণীকে শালা-দুলাভাইয়ের ধর্ষণ, অতঃপর...

তিনি জানান, ঘটনার পরপরই বিষয়টি স্থানীয়ভাবে জানানো হয় এবং নিরাপত্তার জন্য বাড়িতে সতর্কতামূলক পাহারার ব্যবস্থা নেওয়া হয়। এরই মধ্যে রোববার রাত সাড়ে ১২টা থেকে ১টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি বাড়ির আশপাশে ঘোরাফেরা করলে ভুক্তভোগীর বাবা তাকে আটক করার চেষ্টা করেন। এ সময় অভিযুক্ত মিরাজ ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ভুক্তভোগীকে হেফাজতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আরটিভি/এমএম/এমএইচজে