images

দেশজুড়ে

ইয়াবা সেবনে অস্বীকৃতি যুবকের, যে কাণ্ড ঘটালেন মাদক ব্যবসায়ী

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৮:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা মাদক সেবনে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে রাকিব (৩০) নামে এক যুবকের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে।

রোববার (১২ এপ্রিল) রাতে উপজেলার বায়েক ইউনিয়নের পূর্ব খাদলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে সোমবার (১৩ এপ্রিল) এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

আহত রাকিব ওই এলাকার মৃত কুদ্দুছ মিয়ার ছেলে।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী পূর্ব খাদলা গ্রামের আরিফ মিয়া ও সারোয়ার মিয়ার নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তারা স্থানীয় তরুণ ও যুবকদের মাদক সেবনে প্রলুব্ধ করে আসছিল। সম্প্রতি তারা একই এলাকার রাকিবকে ইয়াবা সেবনে প্রলুব্ধ করার চেষ্টা করে, তবে তিনি তাতে অস্বীকৃতি জানান।

আরও পড়ুন
Web-Image---Copy

সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ 

অভিযোগে আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় রোববার রাতে ধান বিক্রির কথা বলে রাকিবকে ডেকে নেয় ওই চক্র। বাড়ি থেকে টাকা নিয়ে যাওয়ার পথে তারা রাকিবের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার অণ্ডকোষে কামড় দিয়ে গুরুতর জখম করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে