images

দেশজুড়ে

কক্সবাজারে বিদেশি পিস্তলসহ ৩ রোহিঙ্গা আটক

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৮:৪২ পিএম

কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি পিস্তলসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজার এলাকায় একটি সিএনজিচালিত রিকশায় (অটোরিকশা) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নবী (৪০), নুরুল আমিন (২৯), মো. শাহজাহান (৪৫)।

পুলিশ জানায়, সোমবার দুপুরের দিকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর গরু বাজারের সামনে টেকনাফ থেকে আসা একটি সন্দেহভাজন অটোরিকশা তল্লাশি করা হয়। এ সময় অটোরিকশায় থাকা তিনজনের মধ্যে মোহাম্মদ নবীর পায়ের ঊরুর অংশে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, অপহরণ ও ডাকাতির উদ্দেশ্যে তারা এই অস্ত্র বহন করছিলেন।

আরও পড়ুন
Web-Image---Copy

সুনামগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ 

টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস গণমাধ্যমকে বলেন, একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিদেশি অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আটক তিনজনই উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের। ধারণা করা হচ্ছে, তারা কোনো ডাকাত দলের সদস্য হতে পারে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরটিভি/এমএইচজে