images

দেশজুড়ে

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা হত্যা, ৬ জনের যাবজ্জীবন

সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ০৯:১৫ পিএম

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীকে হত্যার ঘটনায় হওয়া মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাসের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বেল্লাল হোসেন, ডালিম মল্লিক, কামরুর সিকদার, আল আমিন, পনু ব্যাপারী ও মো. হোসেন। এর মধ্যে রায় ঘোষণার সময় পনু ব্যাপারী ও মো. হোসেন পলাতক ছিলেন। আদালতে উপস্থিত আসামিদের সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

কক্সবাজারে বিদেশি পিস্তলসহ ৩ রোহিঙ্গা আটক

এ ছাড়া প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় চারজন আসামি উপস্থিত ছিলেন। এ সময় পনু ব্যাপারী ও মো. হোসেন পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালের ২৯ আগস্ট চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার অংকুর স্কুল মাঠ থেকে কাস্টমস কর্মকর্তা সাঈদ আহমেদ চৌধুরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গলায় গামছা পেঁচানো ছিল। এ ঘটনায় নিহতের ভাই মঈন উদ্দিন সাঈদ চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

আরটিভি/এমএ