মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১২:১৭ পিএম
নতুন বছরকে স্বাগত জানিয়ে প্রতিবারের মত এবারও বগুড়ায় শুরু হয়েছে বৈশাখী মেলা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে অংশ নেন বিভিন্ন সরকারি ও আধা-সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
র্যালি শেষে শহরের শহীদ খোকন পার্কে বৈশাখী মেলার উদ্বোধন করেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তারা।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বগুড়ায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নানা উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন।
আরটিভি/এমএম