মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০২:০৬ পিএম
নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বৈশাখী শোভাযাত্রা বের হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে শোভাযাত্রাটিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বিভিন্ন সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জাতীয় সঙ্গীত ও বৈশাখের গান পরিবেশনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম। এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, উপজেলা শিল্পকলা পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে দিনব্যাপী।
এদিন বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে উৎসবে মেতে ওঠে উপজেলার সর্বস্তরের মানুষ।
আরটিভি/এমএম