images

দেশজুড়ে

কুমিল্লায় চালবোঝাই ট্রাক উল্টে নিহতদের পরিচয় শনাক্ত

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ০২:১১ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ৭ জনের পরিচয় মিলেছে।

নিহতরা হলেন- দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর গ্রামের মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) সালেক মিয়া (৪৫) একই জেলার বিরামপুর থানার সুমন মিয়া (২১), বিষু (৩৫), আবু হোসেন (৩০), ও আব্দুর রশিদ (৫৫)। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম যাচ্ছিল। একদল শ্রমিক ওই ট্রাকের উপর চড়ে তাদের কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন
cumilla

কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭

ওসি ইকবাল বাহার বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি। 

তিনি বলেন, সম্ভবত চালক ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। 

তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। 

আরটিভি/এমএইচজে