বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ১০:২৯ এএম
খুলনায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৯টার দিকে দৌলতপুর রেলিগেট মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানভীর হাসান ও তার স্ত্রী লামিয়া বেগম। তারা নগরীর বয়রা এলাকায় বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী মারা যান।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান চলছে।
আরটিভি/আইএম