images

দেশজুড়ে

জামালপুরে কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০২:০১ পিএম

জামালপুরে কারাবন্দি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জামালপুর জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বিষয়টি কে নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন
kocchop

সৈকতে ফের ভেসে এলো ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ

মৃত জিয়াউল হক জিয়া জামালপুর জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দিগপাইত ইউনিয়ন আ.লীগের উপদেষ্টা।

তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় গত ১৫ জানুয়ারি গ্রেপ্তার হয়ে জামালপুর জেলা কারাগারে ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন জিয়াউল হক জিয়া। মঙ্গলবার দুপুরে খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল ৫টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়। তার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন না হওয়ায় জামালপুর জেনারেল হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শফিউল আলম বলেন, জিয়াউল হক দুপুরের খাবারের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, সেখান থেকে জামালপুর ও পরবর্তীতে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরটিভি/টিআর