images

দেশজুড়ে

কুমিল্লায় কাভার্ডভ্যান–অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৬:১৩ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের বারেরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদনগরের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা। এ সময় বিপরীত দিক থেকে আসা কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক নারী যাত্রী নিহত হন।

আরও পড়ুন
HAAM

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

পরে গুরুতর আহত অবস্থায় তার ছেলেকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

আরটিভি/এমআই