বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ০৬:৩৬ পিএম
দীর্ঘ ১৬ বছর পর সারা দেশে একযোগে ২০২৫ সালের স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান।
এ সময় তিনি মুন্সীগঞ্জের আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভর্নমেন্ট গার্লস হাই স্কুল এবং কাজী কমরউদ্দিন গভর্নমেন্ট ইন্সটিটিউট কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কেন্দ্রগুলোর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরীক্ষার্থীদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরটিভি/এমএম