images

দেশজুড়ে

সাতক্ষীরায় ১ লাখ ৭৭ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০৯:৫০ এএম

সাতক্ষীরা জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১ লাখ ৭৭ হাজার ১৫২ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। 

সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক আফরোজা আখতার। 

আরও পড়ুন
LITy

চিকিৎসা নিতে নিজেই পশু হাসপাতালে হাজির কাক

এ সময় সাতক্ষীরার পুলিশ সুপার আরেফিন জুয়েল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের উপ-পরিচালক রওশন আরা জামান, জেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার, জেলা তথ্য কর্মকর্তা জাহারুল ইসলাম, সিভিল সার্জস অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আরটিভি/আইএম