images

দেশজুড়ে

বাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করেন ইউপি সদস্য, অতঃপর...

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ০২:২০ পিএম

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল পাচার ও অবৈধ মজুদরোধে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে বিজিবি-পুলিশ-প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে এক ইউপি সদস্যকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।  

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার আমিরপুর গ্রামে শাহিনুর ইসলাম নামে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালানো হয়। 

এ সময় সেখান থেকে অবৈধভাবে মজুদকৃত ৫টি ব্যারেলে থাকা ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট অপরাধে ইউপি সদস্য শাহিনুর ইসলামকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় সরকারি কাজে বাধা প্রদান ও আক্রমণের চেষ্টাকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা রয়েছে।

আরও পড়ুন
Web-Image13

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদসহ আটক ১

চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, ‘অবৈধ তেল মজুদের দায়ে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি ইউনিয়ন পরিষদের সদস্য হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে, যা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।’

আরটিভি/আইএম