images

দেশজুড়ে

দুই কাতলার দাম ৯১ হাজার ৫০০ টাকা!

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ১০:৩৩ এএম

পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে বিশালাকারের দুই কাতলা মাছ— একটির ওজন হয়েছে সাড়ে ২৮ কে‌জি; আর অন্যটির ওজন হয়েছে ১৮ কে‌জি। রাজবাড়ীর গোয়ালন্দে দৌলত‌দিয়া মাছ বাজারের আড়তে কাতলা দুটির দাম উঠেছে ৯১ হাজার ৫০০ টাকা। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলত‌দিয়া মাছ বাজারের রেজাউল মন্ড‌ল ও আনু খা’র আড়ত থেকে বিশাল আকৃ‌তির কাতল মাছ দুইটি কিনে নিয়েছেন সম্রাট শাহজাহান শেখ নামে এক ব্যবসায়ী। তিনি দৌলত‌দিয়া ৫ নম্বর ঘাট এলাকার সা‌কিল সোহান মৎস্য আড়তের মা‌লিক।

নিলামে সাড়ে ২৮ কে‌জি ওজনের কাতল‌টি ২ হাজার ২০০ টাকা কে‌জি দরে ‌মোট ৬২ হাজার ৭০০ টাকা ও ১৮ কে‌জির কাতল‌টি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় বি‌ক্রি হয়েছে।

জানা‌ গেছে, শুক্রবার রাতে জেলে এরশাদ হলদার ও জীবন হলদার তাদের সহযোগীদের নিয়ে দৌল‌দিয়ার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথকভাবে পৃথক স্থানে জাল ফেলেন। পরে ভোরের দিকে জাল টেনে তুলতেই দেখেন তাদের দুই জনের জালে এক‌টি করে বিশাল আকৃ‌তির কাতলা ধরা পড়ে। পরে বিক্রির জন্য মাছ‌ দুটিটি দৌলত‌দিয়া মাছ বাজারে এনে ওজন করে দেখেন এক‌টির ওজন ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও অন্যটির ওজন ১৮ কে‌জি।

আরও পড়ুন
rain-dhaka

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝোড়ো বৃষ্টির আভাস

বিশাল আকৃতির মাছ‌ দুটি একনজর দেখতে বাজারে ভিড় করেন উৎসুক জনতা। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে কাতলা দুটি কিনে নেন দৌলত‌দিয়া ৫ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।

সম্রাট শাহজাহান শেখ জানান, সকালে উন্মুক্ত নিলামে সকালে ২৮ কে‌জি ৫০০ গ্রাম ও ১৮ কে‌জি ওজনের বড় দুইটি কাতলা মাছ ৯১ হাজার ৫০০ টাকায় কিনেছেন। এখন সামান্য লাভে বি‌ক্রির জন্য দেশের বিভিন্নস্থানে অনলাইনে যোগাযোগ করছেন। কয়েকজন বড় ব্যবসায়ীর সঙ্গে কথা চলছে। 

আরটিভি/এসএইচএম