images

দেশজুড়ে

মুজিবনগর দিবসে মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ১২:০৫ পিএম

ঐতিহাসিক মুজিবনগর দিবসে মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানরা।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের পক্ষ থেকে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় মুক্তিযোদ্ধা হাজী আহসান আলী খাঁন, মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের মুজিবনগর উপজেরা সভাপতি মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে এ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও পড়ুন
school-a-atka

‘ছুটির ঘণ্টা’ সিনেমা যেন বাস্তবে, বাথরুমে আটকে ছিল শিশু

এছাড়া দেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্য এবং শপথ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনকারী শিল্পীও উপস্থিত ছিলেন।

এদিকে বিকেল ৩টার সময় ঢাকা থেকে আগত নাগরিক সমাজ নামের একটি সংগঠনের পক্ষ থেকে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা তথা মুজিবনগর আম্রকাননে  শপথ নেয় বাংলাদেশের প্রথম সরকার। তারপর থেকেই দিনটি মুজিবনগর দিবস হিসেবে পালিত হচ্ছে। তবে এ বছর সরকারিভাবে কোন কর্মসূচী নেওয়া হয়নি। জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়েছে এবার সরকাররিভাবে কোন নির্দেশনা না থাকায় প্রশাসনের পক্ষ থেকে কোন কর্মর্সূচী পালন করা হচ্ছে না।

আরটিভি/এমএম