images

দেশজুড়ে

মহেশপুর সীমান্তে ৭২ ঘণ্টায় দুই মরদেহ উদ্ধার

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৩:০০ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতি নদী থেকে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ৭২ ঘণ্টায় নদী থেকে দুটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধায় ৬টায় নদীর ভেতরে কচুরিপানার নিচে মরদেহটি পচে ফুলে উঠেছে বলে পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে। এর আগে, গত সোমবার (১৩ এপ্রিল) একই জায়গায় থেকে আরো একটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

মহেশপুর থানা-পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, নিহতের নাম রাতিকান্ত জয়ধর (৪৬)। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাংগারহাট এলাকার পোলাটানা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
sdsdg

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

পুলিশ জানিয়েছে, সন্ধ্যায় দুর্গন্ধ টের পেয়ে স্থানীয় বাসিন্দারা ইছামতী নদীর পাড়ে যান। তারা নদীতে থাকা কচুরিপানায় ঢাকা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ১০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি ভাসমান অবস্থায় ছিল। পরে মহেশপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, রাতিকান্ত জয়ধরের (৪৬) মরদেহটি বাংলাদেশের ১০ গজ অভ্যন্তরে ইছামতী নদীতে কচুরিপানার নিচে ভাসমান অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগের মরদেহ এটি। পানির নিচে পচে ফুলে উঠেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, প্রথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান দ।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে একই জায়গায় ইছামতী নদীর পাড় থেকে অন্য এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিজিবির একটি টহল দল সীমান্তে টহলরত অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে। সীমান্তের জিরো লাইন থেকে আনুমানিক ৫০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পড়ে ছিল।

আরটিভি/টিআর