শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৩:৫৮ পিএম
নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজ আদায় করার সময় আসলাম (৫৬) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭এপ্রিল) দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন সময় এই ঘটনা ঘটে।
নিহত আসলাম সৈয়দপুর শহরের কলিম মোড় এলাকার স্থায়ী বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জুমার নামাজের বায়ান চলাকালীন সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পাশে থাকা মুসল্লিরা তাৎক্ষণিকভাবে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পবিত্র জুম্মার দিনে মসজিদে নামাজরত অবস্থায় মৃত্যু ভালো মৃত্যুর লক্ষ্যণ। স্থানীয়রা তাকে একজন ধর্মপ্রাণ ও বিনয়ী মানুষ হিসেবে জানেন।
মসজিদের এক মুসল্লি বলেন, এমন পুণ্যময় স্থানে এবং নামাজরত অবস্থায় বিদায় পাওয়া সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা মরহুমের শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
আরটিভি/এমএম