images

দেশজুড়ে

একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক, ঘটনা কী

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৫:৪৪ পিএম

কুমিল্লার মুরাদনগরে একসঙ্গে ন্যাড়া হয়ে আলোচনার জন্ম দিয়েছেন একদল যুবক। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ভিডিওটি ছড়িয়ে পড়ে। এর আগে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে বুধবার (১৫ এপ্রিল) দেখা যায় এই ব্যতিক্রমী দৃশ্য।

জানা গেছে, মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে দৌলতপুর গ্রামের সজীব নামর এক যুবক নিজের মাথা ন্যাড়া করেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট ভাগ করে নিতে একে একে নিজেদের মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও ৯ বন্ধু।

আরও পড়ুন
nlp

নীলফামারীতে জুমার নামাজে মুসল্লির মৃত্যু

এই বন্ধুরা হলেন- কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ, মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।

বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরটিভি/এমএইচজে