images

দেশজুড়ে

সোনারগাঁয় ৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৭:১১ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার  করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সোয়া ১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইদ্রিস আলী (৪৫)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার নীলা ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ ফোর্স নিয়ে সোনারগাঁয়ের মেঘনা ঘাট টোলপ্লাজার সামনে ঢাকাগামী মহাসড়কে অবস্থান নেন।

আরও পড়ুন
Web-Image---Copy

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্রী, মরদেহ মিলল একজনের

এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে তিনহাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, আটক  ইদ্রিস কক্সবাজার থেকে ইয়াবার এই বড় চালানটি নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

আরটিভি/এমএস/এমএইচজে