images

দেশজুড়ে

নিখোঁজের ২ দিন পর মিলল স্কুলশিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ , ০৯:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের মোহনপুর গ্রামে নিখোঁজের দুই দিন পর নিশাত (৬) নামে এক স্কুলশিক্ষার্থীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে ব্রাহ্মণবাড়িয়া বাড়ির কাছে একটি খোলা জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নিশাত মোহনপুর গ্রামের সৌদি প্রবাসী মো. আবু সাদেক মিয়ার মেয়ে ও স্থানীয় একটি কিন্ডার গার্টেনের নার্সারি বিভাগের শিক্ষার্থী।

পরিবারের পক্ষে নিহতের চাচা আবুল বাশার বশির জানান, গত ১৫ এপ্রিল দুপুরে নিশাত চিপস কেনার কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় সদর থানায় একটি জিডিও করা হয়। এরপরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার দুপুরে স্থানীয় এক যুবক মোরগ ধরতে গিয়ে নিশাতের বাড়ির অদূরে একটি বস্তার ভেতর মরদেহ দেখতে পান। বিষয়টি নিশাতের পরিবারকে জানানো হলে তারা এসে নিশাতের পরিহিত কাপড় দেখে মরদেহ শনাক্ত করে।

আরও পড়ুন
Web-Image---Copy

শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্রী, মরদেহ মিলল একজনের

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাটির তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এমএইচজে