images

দেশজুড়ে

বালুবাহী ট্রাক উঠে গেল সার্ভিস লেনে শ্রমিকদের ওপর, অতঃপর...

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ০৯:৫২ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক মহাসড়কের সার্ভিস লেনে কাজ করা শ্রমিকদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। 

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটাঙ্গর ৫ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন
w17

নাটোরে গ্রাহকদের পেটালেন পাম্পকর্মীরা, ঘটনা কী

নিহতরা হলেন— নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তারা মোট ১৯ জন শ্রমিকের সঙ্গে ওই এলাকায় সড়কসংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।
 
যমুনা সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আরটিভি/এমআই