images

দেশজুড়ে

চট্টগ্রামে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ০১:১১ পিএম

চট্টগ্রামে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকার রেলওয়ে পুলিশ ফাঁড়ির অদূরে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত ট্রেন থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আরও পড়ুন
Web-Image14

বাঘের তাড়া খেয়ে লোকালয়ে ঢুকে পড়ে হরিণ, অতঃপর...

রেলওয়ে পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরটিভি/আইএম