images

দেশজুড়ে

নাটোরে ‘ইমো হ্যাকিং গ্রুপের’ ৫ সদস্য গ্রেপ্তার

রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ১০:২১ পিএম

নাটোরের লালপুরে ‘ইমো হ্যাকিং গ্রুপের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া বাজারের দক্ষিণ গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- একই এলাকার আদম আলীর ছেলে মো. শিহাব আলী (২৫), হাফিজুর রহমানের ছেলে মো. মজনু আলী (২৭), আমিরুল ইসলামের ছেলে মো. মোহন আলী (৩২), মৃত সানোয়ার হোসেনের ছেলে হেলাল আলী (৩৪) ও মৃত আবুল হোসেনের ছেলে মো. হোসাইন আল কবির (৩১)।  

লালপুর থানা সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে প্রবাসীদের ফেসবুক, ম্যাসেঞ্জার ও ইমো আইডিতে হ্যাকিংয়ের মাধ্যমে প্রবেশ করে আইডিগুলো নিজ নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করে আসছিল।  

লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের নাটোর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/টিআর