রোববার, ১৯ এপ্রিল ২০২৬ , ১১:৩৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্ষণ মামলায় এরফানুর রহমান (৩২) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এরফানুর রহমান ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলার খাড়েরা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
মামলার সূত্রে জানা যায়, এরফানুর রহমান রাজধানীর মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করতেন। এ সময় এক যুবতীর সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
পরবর্তীতে একাধিকবার বিয়ের কথা বললেও তিনি তা এড়িয়ে যান। এদিকে গত ১০ এপ্রিল অন্যত্র বিয়ে করেন এরফানুর রহমান। এরপর তার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, এরফানুর রহমানের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে। ওই মামলায় ডিএমপির পুলিশ সদস্যরা তাকে গ্রেপ্তার করেছে এবং কসবা থানা-পুলিশ এ বিষয়ে সহায়তা করেছে।
আরটিভি/টিআর