images

দেশজুড়ে

গায়ের রং কালো হওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ০৬:৩১ পিএম

টাঙ্গাইলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে মো. সোলায়মান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন।

এই মামলার অপর তিন আসামি শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও বাসুরকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় প্রধান আসামি মো. সোলায়মান পলাতক ছিলেন। 

আরও পড়ুন
tuku

হামের টিকা নিয়ে অবহেলা করেছে বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু

স্পেশাল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির বলেন, আয়শা খানমের গায়ের রং কালো হওয়ায় স্বামী সোলায়মান তার সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন। ২০০৭ সালের ৫ মার্চ রাতে ঝগড়ার এক পর্যায়ে সোলায়মান তার স্ত্রীকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে আয়শা খানমকে শ্বাসরোধে হত্যা করেন তিনি। এরপর তার লাশ গুমের জন্য গালুটিয়া এলাকার বাঁশঝাড়ে ফেলে দেন সোলায়মান। পরদিন স্থানীয় বাসিন্দারা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। 

এ ঘটনায় আয়শা খানমের মামা আদম আলী বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ২৬ সেপ্টেম্বর স্বামী সোলায়মান, শ্বশুর আ. বারেক, শাশুড়ি ও বাসুরের নামে অভিযোগপত্র জমা দেন। অবশেষে ১৯ বছরের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আরটিভি/এমএস