images

দেশজুড়ে

আশুলিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যসহ গ্রেপ্তার ৮

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ০৩:৪৯ পিএম

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে এক কোটি পাঁচ লাখ টাকা মুল্যের হিরোইনসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-৪, সিপিসি-২ নবীনগর ক্যাম্প। এদিন ওই এলাকা থেকে বিভিন্ন অপরাধে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (২১ এপ্রিল) ভোর রাতে আশুলিয়ার টঙ্গাবাড়ি মারমা মোড় ব্যাপারীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম শরিফুল হক (৪৫)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের কটাপাড়া গ্রামের আফান আলীর ছেলে।

র‌্যাব ৪ জানান, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে তাকে এক কোটি পাঁচ লক্ষ টাকা মুল্যের হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য (হিরোইন) ক্রয় করে এনে ঘটনাস্থল সাভার এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

আরও পড়ুন
MNK

সেই পুরোনো রূপে মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী

অপরদিকে, আশুলিয়ার জামগড়া থেকে টাকার বিনিময়ে চাকুরি দেওয়ার আশ্বাসে প্রতারণা ও জালিয়াতি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া চক্রের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। ভোররাতে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার কবির হোসেন (৫৫) টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মারিশনপাড়া গ্রামের মৃত মোজাফর মিয়ার ছেলে।

র‌্যাব জানান, আসামি কবির হোসেন (৫৫) একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। দীর্ঘদিন ধরে সে একাধিক ব্যাক্তির নিকট হতে টাকার বিনিময়ে এয়াপোর্টে ট্রলিম্যানের চাকুরি দিবে বলে প্রায় ৮০-৯০ লক্ষ টাকা নেয়। পরবর্তীতে ভুক্তভোগীদেরকে চাকুরির আইডি কার্ড দিয়ে এয়ারপোর্টে যোগদান করতে বলে। ভুক্তভোগীরা চাকুরীতে যোগদান করতে গিয়ে দেখতে পারে যে তাদেরকে ভুয়া আইডি দিয়ে প্রতারণা করেছে। 
পরে তারা কবিরের সাথে যোগাযোগ করতে চাইলে ব্যর্থ হয়। এ সময় সে আশুলিয়া থানার বিভিন্ন জায়গায় আত্নগোপন করে থাকে। পরবর্তীতে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিলে র‌্যাব-৪, সিপিসি-২ প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এছাড়াও আশুলিয়া থানা পুলিশ এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে। 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার পিপিএম জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের বিরুদ্ধে মহাসড়কে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এরা আন্তজেলা ঢাকাত দলের দুর্ধর্ষ সক্রিয় সদস্য বলে জানান তিনি।

আরটিভি/এমএম