images

দেশজুড়ে

শরীয়তপুরে মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৮:৪২ এএম

শরীয়তপুরে সাদিয়া (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালাচান ঢালীর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাদিয়া গরিবের চর মহিউস সুন্নাহ দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং মোক্তার পাইকের মেয়ে। বিকেলের দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের মা নারগিস বেগম বলেন, আমার মেয়ে খুব সহজ-সরল ছিল। সকালে তাকে নিয়ে মরিচ তুলতে জমিতে গিয়েছিলাম। কিছুক্ষণ আমার সঙ্গে কাজ করার পর সে বাড়িতে ফিরে আসে। পরে আমার ছোট মেয়ে ঘরে গিয়ে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার করে। তার চিৎকার শুনে আমরা সবাই ছুটে গিয়ে দেখি, সাদিয়া ঘরের আড়ার সঙ্গে ঝুলছে।

আরও পড়ুন
Web-Image7

এসএসসি পরীক্ষার্থীর হাত ভেঙে দিল চাচা

খবর পেয়ে গোসাইরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/আইএম