images

দেশজুড়ে

নবজাতক ও স্ত্রীকে আনতে গিয়েছিলেন সোহাগ, অতঃপর...

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৬:৩৮ পিএম

কুমিল্লায় নবজাতক সন্তান ও স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সোহাগ হোসেন (৩৫) নামের এক যুবক। 

বুধবার (২২ এপ্রিল) সকালে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভাতিজা নাজমুস শাহিন।

নিহত সোহাগ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামের মৃত আমির হোসেনের ছোট ছেলে। আট ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন তিনি। চার কন্যাসন্তানের জনক সোহাগের পরিবারে এখন নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে লাকসামের একটি হাসপাতালে সোহাগের স্ত্রী একটি কন্যাসন্তানের জন্ম দেন। মঙ্গলবার রাত ১১টার দিকে হাসপাতাল থেকে স্ত্রী ও নবজাতককে নিয়ে বাড়ির উদ্দেশে সিএনজিচালিত অটোরিকশাযোগে রওনা দেন তিনি। পথিমধ্যে লাকসাম-চৌদ্দগ্রাম সড়কের নরপাটি জামমুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সোহাগ।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুমিল্লা পিপলস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে বুধবার বেলা ১১টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন
ton

১০ বছর পর প্রথম গ্রেপ্তার হাফিজুর ৩ দিনের রিমান্ডে

এদিকে, এমন হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ফুটফুটে নবজাতক সন্তান ও তিন কন্যাকে নিয়ে এখন দিশাহারা হয়ে পড়েছেন সোহাগের স্ত্রী।

আরটিভি/এসএস