images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় চরম বিদুৎ সংকট, অভিযোগকেন্দ্রে ভাঙচুর

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ , ০৮:০০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুতের একটি অভিযোগকেন্দ্রে ভাঙচুর চালিয়েছেন গ্রাহকরা। 

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে শহরের দাতিয়ারায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১-এর অভিযোগকেন্দ্রে কয়েকজন এসে হামলা চালিয়ে কাঁচের দরজা ভাঙচুর করেন।

এ সময় উপস্থিত ছিলেন অভিযোগকেন্দ্রে কর্তব্যরত কর্মচারী খলিলুর রহমান। 

তিনি জানান, রাত সাড়ে ১২টার পর ৩/৪ জন লোক এখানে আসে। সে সময় তিনি ছাড়া অভিযোগকেন্দ্রে আর কেউ ছিলেন না। কর্মচারীরা তিন জায়গায় ট্রান্সফরমারের ফিউজ ঠিক করার কাজে গিয়েছিলেন। তারা এসেই দরজাটি ভেঙে চলে যান। খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

আরও পড়ুন
dfgf

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল থেকে ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার

বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী লতিফুর রহমান জানান, তারা ঘটনাটি মৌখিকভাবে থানার উপপরিদর্শককে (এসপি) জানিয়েছেন। থানায় লিখিত অভিযোগ দেওয়ার ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে চাহিদার এক ভাগ বিদ্যুৎও সরবরাহ নেই ব্রাহ্মণবাড়িয়ায়। বুধবার দুপুর ২টার দিকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের-১ এলাকায় বিদ্যুতের চাহিদা ছিল ৩০ মেগাওয়াট। তবে এর বিপরীতে ওই এলাকায় সরবরাহ ছিল ১১ মেগাওয়াট। অর্থাৎ চাহিদার তিন ভাগের এক ভাগ বিদ্যুৎ মিলছে না ওই এলাকায়।

এই বিতরণ বিভাগের অধীন এলাকায় ৮টি ১১ কেভি লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ হয়। এর মধ্যে গড়ে ৫টি লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে বলে জানিয়েছেন বিদ্যুৎ কর্মকর্তারা।

তীব্র গরমের মধ্যে ব্যাপক লোডশেডিং হওয়ার কারণেই ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ গ্রাহকদের কেউ কেউ এ কাজ করে থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরটিভি/এমএম