images

দেশজুড়ে

মাঠে কাজ করতে গিয়ে চমকে উঠলেন কৃষকরা

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ , ০২:০৪ পিএম

যশোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের হরিনাপোতা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার জন্য গেলে ধানক্ষেতে একটি মরদেহ দেখতে পান। পরে তারা খবর দিলে মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে, কেউ বা কারা ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যার পর রাতে ধানক্ষেতে ফেলে রেখে গেছে। 

আরও পড়ুন
hiuhuihgisd

বোনের পর একই পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের গলায় কয়েকটি চিহ্ন রয়েছে।

আরটিভি/আইএম