images

দেশজুড়ে

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ০৭:৫০ পিএম

আজ (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। হ্রদে কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, অবমুক্ত করা পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি নিশ্চিতে করতে এই নিষেধাজ্ঞা।

শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে ৩১ জুলাই মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে ২৫ এপ্রিল বিকেল ৪ টা পর্যন্ত ঘাটে অবতরণ ও পরিবহন করা যাবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) উপ-ব্যবস্থাপক মো. মাসুদ আলম জানান, এ বছর বিএফডিসি মৎস্য অবতরণ ঘাটে প্রায় ৯ হাজার ৫০০ মেট্রিক টন মাছ অবতরণ করেছে। এ থেকে প্রায় সাড়ে ২৩ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে।

রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, কাপ্তাই হ্রদে মাছের বংশংবৃদ্ধি, অবমুক্ত করা পোনার বিস্তার ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণের জন্য মাছ শিকার ও আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য নৌ ও সড়কপথে মাইকিং করা হয়েছে। বন্ধকালীন সময়ে হ্রদে মাছ শিকার রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। পাশাপাশি বন্ধ থাকবে স্থানীয় বরফ কলগুলো।

তিনি আরও বলেন, বন্ধকালীন জেলেদের দুই মাসের খাদ্যশষ্য উপজেলাগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Web-Image

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

গত বছর হ্রদে ৬০ মেট্রিক টন কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছিল। হ্রদে মাছ ধরে জীবিকা চালায় এই অঞ্চলের ২৬ হাজার জেলে।

আরটিভি/এসএস