images

দেশজুড়ে

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১০:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের আমেনা কলোনী এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা খালা-ভাগ্নে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রহমতপুর গ্রামের আমেনা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- সীমা আক্তার (৯) ও মো. আবদুল্লাহ (৫)। তারা সম্পর্কে খালা-ভাগ্নে। সীমা সন্দ্বীপের আব্দুল মালেকের মেয়ে এবং আবদুল্লাহ ময়মনসিংহের বাসিন্দা মাসুদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি উভয় পরিবার আমেনা কলোনীতে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করে। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাসার পাশের একটি পুকুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় দুই শিশু। পরে স্থানীয়রা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
Web-Image

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে ৩৫ হাজার টাকায় গোপন মীমাংসার অভিযোগ 

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলাউদ্দিন বলেন, নতুন ভাড়াটিয়া হওয়ায় এলাকাবাসীর সঙ্গে তাদের তেমন পরিচয় ছিল না। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক।

সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদ আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরটিভি/ এমএ