images

দেশজুড়ে

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, আটক ২

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৪:৪৩ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে যৌথ বাহিনীর একটি সাঁড়াশি অভিযানে ১ হাজার ৬৪৯ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত কালিগঞ্জ থানার খানজিয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, খানজিয়া বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দূরে খানজিয়া এলাকায় যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযানটি সহকারী পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‍্যাব-৬), সাতক্ষীরা ক্যাম্পের একটি দল পরিচালনা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার খানজিয়া গ্রামের মো. ইমরান হোসেন (৩০) এবং পশ্চিম সেয়ারা গ্রামের মো. কামাল হোসেন (৩৩)-কে আটক করা হয়েছে।

আটককৃতদের উদ্ধারকৃত মাদকসহ র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরটিভি/টিআর