শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৫:০৮ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে টানা ১২ ঘণ্টার বিশেষ অভিযানে ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি এম. এ. হান্নান বলেন, অপরাধ দমনে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
আরটিভি/টিআর