images

দেশজুড়ে

নদীর ঘাটে লুকানো ২৭০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৭:০৪ পিএম

নোয়াখালীর হাতিয়ায় ২৭০০ লিটার অবৈধ ডিজেলসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।

এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কালামচর মুক্তারিয়া এলাকার ঘাটে এ অভিযান চালানো হয়।

আরও পড়ুন
fhf

নবজাতকে ‘জ্বীনে’ নিয়ে যাওয়ার দাবি বাবার, অতঃপর...

গ্রেপ্তার মোহাম্মদ মহিউদ্দিন (৪৫) একই ইউনিয়নের আজিমনগর গ্রামের মজল করিমের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচঘাট-সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট ও হাতিয়া থানা-পুলিশ অভিযান চালায়। এসময়, ‘মা-বাবার দোয়া বরফ কল’-সংলগ্ন এলাকা থেকে ১৫টি ব্যারেলে সংরক্ষিত ২৭০০ লিটার ডিজেল জব্দ কর হয়।

অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে অবৈধভাবে জ্বালানি মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে মহিউদ্দিনকে গ্রেপ্তার করাও হয় বলে জানা গেছে।

ওসি কবির হোসেন বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল জাহাজমারা তদন্তকেন্দ্রে রাখা হয়। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা  করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরটিভি/টিআর