images

দেশজুড়ে

চাঁদপুরে নাতির মৃত্যুর গুজবে প্রাণ গেল নানির

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ০৮:৫৮ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে নাতির মৃত্যুর গুজব শুনে আফিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নূরপুর গ্রামের নন্দী বাড়ির দেলোয়ার হোসেনের ছেলে রিফাতের গোপনে সিগারেট খাওয়ার একটি ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে প্রতিবেশী নাঈম ও তার স্বজনদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আরও পড়ুন
gjjgjjh

মন্ত্রণালয়ে এসি নয়, ফ্যান ব্যবহার করি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

সংঘর্ষ চলাকালীন চারদিকে ছড়িয়ে পড়ে যে, প্রতিপক্ষের হামলায় রিফাতকে ‘মেরে ফেলা হয়েছে’। এ খবর কানে যাওয়া মাত্রই রিফাতের নানি আফিয়া বেগম তীব্র শোকে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চালানো হলেও শনিবার (২৫ এপ্রিল) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, নাতির মৃত্যুর গুজব শুনে আফিয়া বেগম স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে রিফাত হোসেন সিয়াম জীবিত আছেন। 

আরটিভি/এমএস/এমআই