রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ০৫:২৫ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে গাঁজা গাছসহ রিপন চন্দ্র দাস (৩০) নামে এক চাষিকে আটক করেছে থানা-পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার চরদুঃখিয়া পূর্বের আলোনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সুভাষ দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, থানা-পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে একটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, গাঁজা গাছসহ এক চাষিকে আটক করা হয়েছে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক রোববার (২৬ এপ্রিল ২০২৬) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফরিদগঞ্জে এ নিয়ে তিনটি এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হলো।
আরটিভি/টিআর