images

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু

রোববার, ২৬ এপ্রিল ২০২৬ , ১০:৩২ পিএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

রোববার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার কোষাডাঙ্গীপাড়া ও নিয়ামতপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃতরা হলেন- সৈয়দপুর ইউনিয়নের রশিদুল ইসলামের স্ত্রী সেলিনা আক্তার (৩৫) এবং কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)।

আরও পড়ুন
vgfgvrtgrtgf

‘সবার সমস্যা শুনব, যতটুকু সম্ভব সমাধান করবো’

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, উপজেলার কোষারাণীগঞ্জ ইউনিয়নের কোষাডাঙ্গীপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ইলিয়াস আলী (৩৭)  রবিবার বিকেলে নিজ জমির ফসল দেখতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয় তাকে ফসলি জমিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেন। 

আপরদিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের দুপুরে সেলিনা আক্তার ফসলি মাঠে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রাপাতে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরটিভি/এমএম