images

দেশজুড়ে

ঢাকার একটি বাড়ি থেকে ৬০০ লিটার ডিজেল জব্দ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১০:১৮ এএম

ঢাকার ধামরাইয়ে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৬০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার সানোড়া ইউনিয়নের দেওনাই এলাকার একটি বাড়িতে এ অভিযান চালানো হয়। জব্দ করা এসব জ্বালানি সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফির নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

আরও পড়ুন
wq3r43rt536y

এসএসসি পরীক্ষার্থীকে হত্যার ঘটনায় উঠে এলো লোমহর্ষক তথ্য

উপজেলা প্রশাসন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অবৈধভাবে তেল মজুতের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় মজুতের সত্যতা মিললেও সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফি বলেন, সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি একটি বাড়িতে কিছু তেলের মজুত রয়েছে। সেখানে উপস্থিত হয়ে তথ্যের সত্যতা পাই। তবে কে বা কারা মজুত করেছে তাদের পাওয়া যায়নি। জব্দ তেল সরকারি মূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ আদালতে জমা দেওয়া হবে। অবৈধ তেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান থাকবে।

আরটিভি/এমএম