images

দেশজুড়ে

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১২:১০ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে মেলান্দহের পূর্বদাগী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পূর্বদাগী এলাকার মৃত আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

আরও পড়ুন
jhor

কালবৈশাখী ঝড়ে দোকানে উপড়ে পড়ল বিশাল গাছ, প্রাণ গেল ঘুমন্ত ব্যবসায়ীর

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মেলান্দহ উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ওই ঝড়ে পূর্বদাগী গ্রামের আবদুল গণির স্ত্রী ও তার দুই মেয়ে ঘরে অবস্থান করছিলেন। ঝড়রে ৩টি গাছ ঘরের ওপর ভেঙে পরে। এ সময় ঘরে থাকা মা ও দুই মেয়ে ঘরের মধ্যে চাপা পড়ে মারা যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ভোর রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপরে গাছ পড়ে চাপায় মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। 

আরটিভি/এমএ