images

দেশজুড়ে

জেলে যাওয়ার অভিজ্ঞতা নিতে শিশুকে হত্যা করল ৬ কিশোর

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৪:৩৯ পিএম

নারায়ণগঞ্জে শুধুমাত্র জেলখাটার অভিজ্ঞতা নিতে হোসাইন (১১) নামে এক শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে ছয় কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এর আগে গত ২৪ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ ফতুল্লা ব্যাংক কলোনি এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, হোসাইন তার বাবার সঙ্গে শহরে ফুল বিক্রি করত। গত ১৮ এপ্রিল সকাল থেকে সে নিখোঁজ ছিল। পরবর্তীতে জানা যায়- ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়মিত আড্ডা দেওয়া ও মাদক সেবনকারী কয়েকজন কিশোর তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, ঘটনার দিন সাইফুল, তানভীর ও ইউনুস নিজেদের মধ্যে আলোচনা করে খুন করলে জেলে যেতে হয়- আর সেই অভিজ্ঞতা নেওয়ার ইচ্ছা থেকেই তারা হত্যার পরিকল্পনা করে। পরে পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের আরও তিন বন্ধু রাহাত, হোসাইন ও ওমর। পরে সবাই মিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ পরিত্যক্ত ওই বাড়িতে ফেলে রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন
Web-Image---Copy

বিস্কুট দেব বলে শিশুকে ঘরে নিয়ে গেলেন মুয়াজ্জিন, অতঃপর...

এদিকে হোসাইনের মরদেহ উদ্ধারের পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও পাঁচ কিশোরকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তার ৬ জনের মধ্যে ৪ জন এজাহারভুক্ত, তদন্তে আরও ২ জনকে শনাক্ত করা হয়েছে। পরে মামলার এজাহারনামীয় ১ নাম্বার আসামি ইয়াসিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যায় ব্যাহৃত ধারাল ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও একজন পলাতক রয়েছে।

আরটিভি/এমএইচজে