images

দেশজুড়ে

সাতক্ষীরায় ২০০ কেজি অপরিপক্ব আম জব্দ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৭:১০ পিএম

সাতক্ষীরার তালা উপজেলা থেকে ২০০ কেজি অপরিপক্ব আম জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। একইসঙ্গে এসব অপরিপক্ব আম ভাঙার দায়ে সুজন বিশ্বাস নামে একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে থেকে আমগুলি জব্দ করা হয়।

জরিমানার শিকার সুজন বিশ্বাস খলিশখালি ইউনিয়নের এনায়েতপুর গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন
Web-Image---Copy

সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, ভোগান্তিতে কালিয়াকৈরবাসী

তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন, সরকার নির্ধারিত সময়ে আগে অপরিপক্ব আম ভেঙে বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরার একটি আড়তে নিয়ে যাচ্ছিল ওই যুবক। এ সময় পল্লী বিদ্যুৎ সদর দপ্তরের সামনে থেকে ২০০ কেজি আমসহ তাকে আটক করা হয়। পরে তাকে ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। জব্দ করা আমগুলো বিনষ্ট করা হয়েছে।

আরটিভি/এমএইচজে