images

দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশাচালক মুক্তার হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ০৭:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অটোরিকশাচালক মো. মুক্তার হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কৈটুপিপাড়ার একটি আঞ্চলিক সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, খুনিরা প্রকাশ্যে মুক্তার হোসেনকে কুপিয়ে হত্যা করে। হত্যার প্রধান আসামি এখনও ধরাছোঁয়ার বাইরে। আমরা সব হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানাই।

আরও পড়ুন
Web-Image---Copy

মুন্সীগঞ্জে স্কুলছাত্র হত্যার ঘটনায় ২ বছর পর আসামি গ্রেপ্তার

এ সময় বক্তব্য রাখেন, নিহতের মা মাজেদা বেগম, আক্তার হোসেন, এম এ ফাহাদ, জহিরুল ইসলাম, ফাহিম মিয়া। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রামের আঞ্চলিক সড়কে বিচার চেয়ে সবাই প্রতিবাদ জানায়।

উল্লেখ, ২০২৫ সালে ২৭ নভেম্বর মাসে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চালতপাড় ইউনিয়নের কৈটুপিপাড়া সড়কের পাশে দিনের বেলা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় মুক্তার হোসেনকে। ঘটনার পাঁচদিন পর নিহতের বাবা ইসলাম উদ্দিন আটজনকে আসামি করে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা করেন।

আরটিভি/এমএইচজে