সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১০:২৩ পিএম
ইতালির বেরগামো এলাকায় ট্রেন দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) ইতালির লেভাতে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে। দীর্ঘ ২৭ বছর ধরে তিনি ইতালির বেরগামো এলাকায় বসবাস করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
নিহতের ভাতিজা সাইফুল ইসলাম জানান, তার কাকা দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাসজীবন কাটাচ্ছিলেন। কর্মস্থলে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনায় তিনি মারা যান। বর্তমানে ইতালির একটি হাসপাতালের মর্গে তার মরদেহ রাখা হয়েছে।
তিনি বলেন, মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।
আরটিভি/এমএইচজে