images

দেশজুড়ে

নাটোরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১১:১৭ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আসাদুজ্জামান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া হাফেজিয়া মাদরাসা রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুজ্জামান একই উপজেলার মাড়িয়া গ্রামের আশরাফ আলীর ছেলে।

আরও পড়ুন
Web-Image---Copy

নোয়াখালীতে বজ্রপাতে চা দোকানির মৃত্যু

নাটোরের রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম ও স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন বিকেল ৫টার দিকে নাটোরের বাগাতিপাড়া ক্রস করছিল। এ সময় বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের গাঁওপাড়া হাফেজিয়া মাদরাসা রেল গেট এলাকায় লাইনের পাশে দাঁড়িয়ে থাকা এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ও থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।

আরটিভি/এমএইচজে