images

দেশজুড়ে

বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষায় কাজ করব: রোকেয়া আক্তার

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৫:৫১ পিএম

বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি ও শৃঙ্খলা রক্ষা সর্বপ্রথম চেষ্টা করব বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী হাসান খান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো মনোনীত নারী উদ্যোক্তা ও শিক্ষানুরাগী রোকেয়া আক্তার।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়টিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সোমবার (২৭ এপ্রিল) জারি করা এক স্মারকে বিদ্যালয়টির (EIIN: 112350) এডহক কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে।

স্মারকে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন
Web-Image---Copy

এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে উল্টে গেল অটোরিকশা, অতঃপর...

অনুমোদিত কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোকেয়া আক্তার। পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলেয়ার হোসেন সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন আলী হোসেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন নুরুজ্জামান স্বপন।

রোকেয়া আক্তার সোনারগাঁ থানা প্রেসক্লাবের উপদেষ্টা এবং দৈনিক কালেরকণ্ঠের নারায়ণগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের স্ত্রী।

স্থানীয় অভিভাবকরা আশা প্রকাশ করে বলেন, তার নেতৃত্বে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।

আরটিভি/এমএইচজে