images

দেশজুড়ে

ফ্ল্যাট ভাড়া নিয়ে চলছিল অসামাজিক কার্যকলাপ, অতঃপর...

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ০৯:১৬ পিএম

মুন্সীগঞ্জ শহরের উত্তর কোটগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত সন্দেহে ৯ নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উত্তর কোটগাঁও এলাকার কাউসার হোসেন মোল্লার 'মোল্লা কুটির' নামে একটি ভবনের চতুর্থ তলা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন— সিমা বেগম (৪৫), শিউলি বেগম (৪৫), আয়শা মনি (২১), আখি (৩৮), তানিয়া আক্তার (৩৫), কবিতা আক্তার (৩২), আখি বেগম (৩৫), শারমিন (৩৫), রত্না (২৪) এবং হেলাল খান (৫৫)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন নিজেদের এই চক্রের মূলহোতা বলে স্বীকার করেছেন। তারা বিভিন্ন এলাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে গোপনে 'দেহব্যবসা' পরিচালনা করতেন এবং মোবাইল ফোনের মাধ্যমে খদ্দের সংগ্রহ করতেন।

আরও পড়ুন
Web-Image---Copy

হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী, ঘটনা কী

এছাড়া, বিদেশফেরত ও প্রবাসীদের টার্গেট করে তারা প্রতারণামূলক কর্মকাণ্ড চালাত বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে খদ্দেরদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা আদায়ের ঘটনাও ঘটেছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, নতুনগাঁও এলাকার এক ব্যক্তি ওই ফ্ল্যাটে গিয়ে প্রতারণার শিকার হন। পরে তিনি নিচে নেমে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনই ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরটিভি/এমএইচজে