images

দেশজুড়ে

মাগুরায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১০:০২ এএম

মাগুরা সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলার মহম্মদপুর থানাধীন বিনোদপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন
uiiahfihu

দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ল মাদকবাহী মাইক্রোবাস, অতঃপর...

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার ভিটাসাইর গ্রামের মৃত মাজেদ মোল্যা ছেলে মো. জিবলু মোল্যা (৪৫)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী রাসেল হোসেন বলেন, ডিবির একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

মাগুরা জেলা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরটিভি/টিআর