images

দেশজুড়ে

এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১০:৪৯ এএম

প্রচণ্ড বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বৈরী আবহাওয়ার কারণে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

আরও পড়ুন
uiiahfihu

দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ল মাদকবাহী মাইক্রোবাস, অতঃপর...

হঠাৎ পাটুরিয়া এলাকায় তীব্র বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সকাল ৭টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম জানান, আবহাওয়ার উন্নতি হওয়ায় ফেরি চলাচল আবার চালু করা হয়েছে।

আরটিভি/টিআর