images

দেশজুড়ে

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১১:৪৩ এএম

জামালপুরের ইসলামপুরে নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রাপাতে শামীম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন
uiiahfihu

দেওয়াল ভেঙে ঘরে ঢুকে পড়ল মাদকবাহী মাইক্রোবাস, অতঃপর...

শামীম মিয়া ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি গ্রামের টোংরাপাড়া এলাকার হাজী মোহাম্মদ আলীর ছেলে। তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক ছিলেন।

জানা গেছে, বুধবার ভোর ৫টার দিকে শামীম মিয়া নদীতে শিবজাল নিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশপাশে থাকা অন্যান্য জেলেরা নদীতে একটি জাল ভাসতে দেখে সন্দেহ হলে কাছে গিয়ে শামীমের মরদেহ দেখতে পান। পরে তারা দ্রুত পরিবারকে খবর দেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম গাজী জানান, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/টিআর